হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভবন মালিককে হত্যার পর লাশ গুমের চেষ্টা, নিরাপত্তাকর্মীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খুলশীতে একটি নির্মাণাধীন ভবনের মালিককে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার মামলায় ওই ভবনের নিরাপত্তা কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত আসামির উপস্থিতিতে এই রায় দেন। 

দণ্ডিত ব্যক্তি মো. হাসান (৪৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আদর্শ পাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০২১ সালে খুলশীতে নেজাম পাশা (৬৫) নামের এক ভবন মালিককে হত্যার ঘটনায় আসামির বিরুদ্ধে পৃথক দুটি ধারায় মামলা রুজু হয়। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একই সঙ্গে ২০১ ধারায় আসামিকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে নেজাম পাশা খুলশী থানাধীন জমির হাউজিং সোসাইটির ভিআইপি কাঁচা সড়কে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। তাঁর বাড়ি ফটিকছড়ি পৌরসভার ধুরং এলাকার বাসিন্দা। ওই ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল একই উপজেলার বাসিন্দা আসামি হাসানকে। 

এ সময় হাসান নির্মাণকাজে তাঁর পছন্দের লোকজনকে নিয়োগ দেওয়ার জন্য নেজামকে বিভিন্ন সময় চাপ দিতেন। এ নিয়ে মনোমালিন্য হওয়ায় হাসানকে কাজে রাখবেন না বলে জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে হাসান ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মো. নেজাম পাশাকে পরিকল্পিতভাবে হত্যা করে তাঁর লাশ গুমের চেষ্টা করেন। 

এ ঘটনায় খুলশী থানায় নিহতের স্ত্রী সেলিনা ইয়াসমিন বাদী হয়ে হাসানকে আসামি করে মামলা দায়ের করেন। 

২০২২ সালের ২৩ জানুয়ারি আদালতে হাসানকে একমাত্র আসামি করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন। একই বছরের ১৯ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় মোট ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার