হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা

পরিবারের সবার মতো আহত প্রেমাও চলে গেলেন না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিহত কলেজছাত্রী তাসনীম ইসলাম প্রেমা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তাসনীম ইসলাম প্রেমাও (১৮) পরিবারের সবার মতো না ফেরার দেশে চলে গেছেন। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই কলেজছাত্রী মারা যান।

চমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ধীমান চৌধুরী জানান, গুরুতর আহত প্রেমার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা বলেছেন, দুর্ঘটনার পর হাসপাতালে আনার সময় থেকেই সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন প্রেমা।

জানা গেছে, গত বুধবার সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর মারা যায় ১০ জন। প্রেমা মারা যাওয়ায় এ পর্যন্ত দুর্ঘটনায় ১১ জন মারা গেলেন।

ঢাকার মিরপুরের কলেজছাত্রী তাসনিয়া ইসলাম প্রেমা আগেই হারিয়েছিলেন তাঁর মা লুৎফুন নাহার সুমি (৩৫), বাবা রফিকুল ইসলাম শামীম (৪৬), দুই বোন আনিশা আক্তার (১৪) ও লিয়ানা (৮), ফুপাতো বোন তানিফা ইয়াসমিন (১৬) এবং দাদা (শামীমের মামা) মুক্তার হোসেনকে (৬০)। দুর্ঘটনার পর প্রেমাকে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়। এরপর দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনিও না ফেরার দেশে চলে গেলেন।

প্রেমার মামি জেসমিন রহমান আজকের পত্রিকাকে বলেন, ডাক্তারদের শত চেষ্টা কলেজপড়ুয়া মেয়েটির জ্ঞান ফেরাতে পারেনি। এদের পুরো পরিবারটাই চলে গেল।

এদিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাত বছরের শিশু আরাধ্য বিশ্বাসও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হতে পারে বলে জানা গেছে। ওই দুর্ঘটনায় নিহত প্রেমার মতো শিশু আরাধ্যও আগেই তাঁর বাবা ঝিনাইদহের শৈলকুপা এলাকার দিলীপ বিশ্বাস (৪৩), মা সাধনা মণ্ডলসহ (৩৭) পরিবারের অন্য সদস্যদের হারিয়েছেন।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার