চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশনের নিরাপত্তাপ্রহরীর ঘুষিতে নিরাপত্তা সুপারভাইজার আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আজিম উদ্দিনের তাঁর অধীন নিরাপত্তাপ্রহরী সাজ্জাত হোসেনের সঙ্গে দায়িত্বের বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিরাপত্তাপ্রহরী সাজ্জাত হোসেন নিরাপত্তা সুপারভাইজার আজিম উদ্দিনকে ঘুষি মেরে আহত করেন। এতে আজিম উদ্দিন পড়ে যান। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিকভাবে নিরাপত্তাপ্রহরী সাজ্জাদ হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইব্রাহিম খলিল। তিনি বলেন, এ ঘটনায় নিরাপত্তাপ্রহরী সাজ্জাদ হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কৈফিয়ত তলব করা হয়েছে।