হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 

জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এক সংসদ সদস্য (এমপি) প্রার্থীর ভাড়া বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখা জানিয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শালবন এলাকায় জেলা পরিষদ অফিসার্স ডরমিটরির পেছনে উন্নয়ন বোর্ড রেস্টহাউস-সংলগ্ন একটি ভাড়া বাসার সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বাসায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

বিস্ফোরণের শব্দে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিকট শব্দ শোনার তথ্য পাওয়া গেলেও বিস্ফোরকের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে কিছু প্লাস্টিকের টুকরা উদ্ধার করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার