হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিজয় দিবসে বিরিয়ানি নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের খুলশীর আমবাগান বড় মসজিদ এলাকায় বিরিয়ানি বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে হওয়া এ ঘটনায় তিনজন ছুরিকাহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারামারির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিম ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে আমবাগান এলাকার স্বপন চক্রবর্তীর ছেলে টিটু চক্রবর্তী (২৩) ও রহমানের ছেলে বাবলু (২০) হিরণের সমর্থক হিসেবে পরিচিত। আহত অন্যজন আতাউর রহমানের ছেলে মো. সুজন (২০) ওয়াসিমের অনুসারী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের শোভাযাত্রা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিরিয়ানি বিতরণ করা হচ্ছিল। এ সময় বিরিয়ানির প্যাকেট নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেটি থেকে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। 

আটক চারজনের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে আহত সুজনকে আটক দেখিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় তাঁর আঙুল কাটা পড়েছে। নাম পাওয়া অন্যজন হলেন রুবেল।

দুই পক্ষের মধ্যে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা। আজ সন্ধ্যায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মারামারির ঘটনায় আমরা চারজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত