হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রকৃতির ওপর দৃষ্টিভঙ্গি বদলাতে ‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মারমেইড বিচ রিসোর্টে আজ রোববার বিকেলে ‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিন উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

মারমেইড বিচ রিসোর্টে আজ রোববার বিকেলে ‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চেঞ্জ ইনিশিয়েটিভ ও আইএসটিআরের যৌথ উদ্যোগে এ প্রকাশনা চালু করা হয়।

ম্যাগাজিনের উদ্বোধনী সংখ্যার সম্পাদকীয়তে প্রধান সম্পাদক এম জাকির হোসেন খান লিখেছেন: ‘প্রকৃতিকে কেবল শোষণের উৎস হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতেই এই ম্যাগাজিনের যাত্রা। প্রকৃতিকে আমাদের সহযোগী হিসেবে বিবেচনা করতে হবে। প্রকৃতির অধিকারকে সম্মান করলেই কেবল সত্যিকারের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।’

জাকির হোসেন আরও লিখেছেন, ‘প্রাকৃতিক অধিকারভিত্তিক শাসনব্যবস্থা’ কোনো প্রতীকী ধারণা নয়, বরং এটি মানবসৃষ্ট আইনকে বাস্তুতান্ত্রিক সীমারেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার বাস্তবমুখী বিবর্তন। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশবিদ, শিল্পী, গবেষক ও সমাজকর্মীরা অংশ নিয়ে গঠনমূলক আলোচনায় মিলিত হন।

প্রথম সংখ্যার উল্লেখযোগ্য বিষয়বস্তুর মধ্যে আছে আর্কটিকের বরফ গলার প্রভাব, আফ্রিকার বন সংরক্ষণের সংগ্রাম, সাজেকের পাহাড়ি জনগোষ্ঠীর জীবনকাহিনি, পরিবেশ রক্ষাকারী কর্মীদের সাক্ষাৎকার, বাস্তুসংস্থানভিত্তিক কল্পকাহিনি ও হাস্যরসাত্মক কার্টুন।

ন্যাচার ইনসাইটস অনলাইন ও মুদ্রিত সংস্করণে পাওয়া যাচ্ছে। সাবস্ক্রাইব করতে বা প্রথম সংখ্যা পড়তে ভিজিট করতে পারেন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, আহত ১

স্মার্ট গ্রুপের এমডির বাড়ি লক্ষ্য করে গুলি, থানায় মামলা হয়নি

সারা দেশে জামায়াত কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে: গোলাম পরওয়ার

চট্টগ্রামে কারখানার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২

পরীক্ষায় পাস করতে না পেরে কলেজ গেটে তালা

সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৭

আনোয়ারায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

আনোয়ারায় রূপালী ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের ৬ ফ্লাইট বাতিল, মাসকাটের ফ্লাইট উড্ডয়ন করেছে