হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে ভটভটি উল্টে চালক নিহত, আহত ৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটি উল্টে জুয়েল রানা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জুয়েল রানা জেলার গোমস্তাপুর উপজেলার অজগরা গ্রামের মৃত জায়গীর হোসেনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ভটভটির চালক।

ওসি জানান, সকালে নাচোল আমনুরা সড়কে ভটভটি নিয়ে যাচ্ছিলেন রানা। নেজামপুর-ফুলকুঁড়ি এলাকায় সড়কে একটি ছোট গর্তের কারণে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা জুয়েল রানাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।

ওসি আরও বলেন, হতাহত ব্যক্তিরা গোদাগাড়ী উপজেলার ললিতনগরে একটি আমবাগানে যাচ্ছিলেন। সেখানে আম সংগ্রহ করে বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েল রানার লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া