হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

আমবাগান থেকে গলাকাটা যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের কুদ্দুস আলীর আমবাগানে রাজুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রাজু আহমেদ (২১) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের কুদ্দুস আলীর আমবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রাজু নাচোলের শ্রীরামপুর গ্রামের মোতালেব আলীর ছেলে।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, পেশায় রাজু ভ্যানচালক। গতকাল রোববার সকালে বাড়ি থেকে চার্জারভ্যান নিয়ে রাস্তায় বের হন তিনি। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে পথচারীরা রাস্তার পাশে রাজুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। এরপর তিনি আর বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। আজ সকালে পুলিশ তাঁর গলাকাটা লাশ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে। নিহত ওই যুবকের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া