হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নাই’ লেখা পাম্পে মিলল ১৩ হাজার লিটার জ্বালানি, জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গতকাল সন্ধ্যায় শিবগঞ্জের পুখুরিয়া এলাকায় অবস্থিত নয়ন ফিলিং স্টেশনে জেলা প্রশাসন অভিযান চালায়। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘তেল নাই’ লেখা ব্যানার টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে ‘নয়ন ফিলিং স্টেশন’ নামে একটি পেট্রলপাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাম্পটিতে প্রায় ১৩ হাজার লিটার জ্বালানি মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকায় ওই ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সন্ধ্যায় শিবগঞ্জের পুখুরিয়া এলাকায় অবস্থিত নয়ন ফিলিং স্টেশনে জেলা প্রশাসন অভিযান চালায়। ছবি: আজকের পত্রিকা

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল বলেন, পাম্পটিতে তেল নাই লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত যাচাই করলে সেখানে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল পাওয়া যায়।

পরে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেল বিক্রি শুরু করতে নির্দেশ দেওয়া হয় এবং পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া