হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন হয়ে বাংলাদেশে আসার পর কারাবন্দী গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনসহ ছয়জনকে জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার (১ ডিসেম্বর) শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

মো. সাখাওয়াত হোসেন বলেন, উনি জেলগেটে উনার জামিনদারের অপেক্ষায় আছেন। জামিনদার এলেই আনুষ্ঠানিকভাবে কারাগার থেকে ছাড়া পাবেন।

মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, ফারুক হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি সোনালী খাতুনের জামিনদার হয়েছেন। সম্পর্কে তিনি সোনালী খাতুনের আত্মীয়। সোনালী খাতুনের সঙ্গে পুশ ইনের শিকার হয়ে কারাবন্দী অন্য পাঁচজনকেও জামিন দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তাঁরা এখনই ভারতে ফেরত যেতে পারবেন না বলে জানিয়েছেন জেলার মো. সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলীনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া