হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে মা-ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার পৌর এলাকার বড়চক দৌলতপুর মহল্লায় এই ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলো ওই এলাকার মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (৩২) ও তাঁর ছেলে মুজাহিদ হোসেন (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ৩টার দিকে বাড়ির উঠানে বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হয়ে মা-ছেলে অচেতন হয়ে পড়ে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এস এম শাকিল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া