হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নিউমোনিয়ার প্রকোপ, শয্যা সংকটে রোগী মেঝে ও বারান্দায়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ ছাড়া ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন অন্তত ২০০ শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শয্যা সংকটে হাসপাতালের মেঝে-বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে তাদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যা জেলা হাসপাতালে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে শয্যাসংখ্যা ৩২টি। এর বিপরীতে আড়াই শতাধিক রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। অধিকাংশ রোগী শয্যা না পেয়ে নোংরা পরিবেশে মেঝেতে গাদাগাদি করে বিছানা পেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। তা ছাড়া পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ তাদের।

শিবগঞ্জ উপজেলার মোবারকপুর এলাকার সাইফুল ইসলাম নামের এক শিশুর বাবা বলেন, তাঁর ৩৯ দিন বয়সী শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হলে দুই দিন আগে হাসপাতালে ভর্তি করেন। শয্যা না পেয়ে মেঝেতে থাকতে হচ্ছে। রাতে মশার অত্যাচার আর দিনে অন্য রোগী ও তাদের স্বজনদের বিছানার ওপর দিয়ে হাঁটাহাঁটিতে খুবই সমস্যা হচ্ছে। এমন চলতে থাকলে শিশুরা উল্টো আরও বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।সদর উপজেলার নারায়ণপুর এলাকার বাসিন্দা সাবিনা বেগম বলেন, তিন দিন ধরে তাঁর দুই মাসের বাচ্চা ঠান্ডা জ্বরে ভুগছিল। বাড়িতে রেখে গ্রাম্য চিকিৎসকের পরামর্শে ওষুধ দিচ্ছিলেন। কিন্তু তাতে অসুস্থতা আরও বেড়ে গেলে জেলা হাসপাতালে ভর্তি করেন। সিঁড়ির কোণে একটি শয্যা পেয়েছেন। তাঁর দাবি, এখন পর্যাপ্ত ওষুধ পাওয়া যায়নি। রাতে নার্সদের ডেকে পাওয়া যায় না।

হাসপাতালের নার্সিং সুপার ভাইজার বেগম নুরুন নাহার বলেন, ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে শয্যাসংখ্যা ৩২টি। বিপরীতে রোগী ভর্তি আছে আড়াই শর কাছাকাছি। জনবল কম থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। শয্যাসংখ্যা বাড়ানো হলে সেবার মান বাড়বে বলে মনে করেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগের কনসালট্যান্ট ডা. মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, বছরে তিন-চারবার ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দেয়। এই সময়ে শিশুদের সুস্থ রাখতে গাদাগাদি করে না রাখা, পর্যাপ্ত যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া