হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ: এক সপ্তাহে হাসপাতালে ৩২৫ রোগী ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা। সম্প্রতি তোলা ছবি। আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। অনেক রোগী ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে ঈদের সময় কেবল খুব বেশি অসুস্থ হয়ে পড়া রোগীরাই হাসপাতালে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে বয়স্ক ২৬ জন ও শিশু ২৩ জন ডায়রিয়া রোগী। ছাড়পত্র নিয়েছে ৪১ জন। বর্তমানে ১৪ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে পাঁচ শিশু ও বয়স্ক ৯ জন। গত এক সপ্তাহে হাসপাতালে ৩২৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ঈদের মুহূর্তে এমনিতে রোগী কম হয়। তাই রোগীর চাপ কম আছে। আস্তে আস্তে ডায়রিয়া রোগী কমছে। তিনি আরও বলেন, বিশেষ করে যাদের অবস্থা অনেক খারাপ হচ্ছে, তারাই কেবল হাসপাতালে আসছে। অনেকেই পুরোপুরি সুস্থ না হয়েও ঈদের কারণে বাড়ি চলে যাচ্ছে। আর যারা চিকিৎসা নিতে আসছে, তাদের সচেতন করা হচ্ছে। রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া