হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মরিয়ম বেগম। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নামোশংকরবাটি উজ্জ্বলপাড়ার বাসিন্দা মরিয়ম বেগমের স্বামীর নাম মোসাদ্দেক হোসেন ওরফে আবুল কালাম। মরিয়ম বেগম বিভিন্ন বাসায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে বেগম রুবেল নামের এক ব্যক্তির বাড়িতে তাঁর মেয়েকে পড়াতে যান মরিয়ম। এরপর আর বাড়িতে তিনি ফেরেননি। দীর্ঘ সময় পর বাসায় ফিরে না আসায় মরিয়ম বেগমকে তাঁর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ আজ সকালে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে বস্তাবন্দী অবস্থায় মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই মরিয়ম বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাদের অভিযোগ, ওই বাড়ির সুমি নামের এক নারীর বিরুদ্ধে এর আগেও জুস খাইয়ে মানুষকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

নিহতের স্বামী আবুল কালাম জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন মরিয়ম বেগম বলেছিলেন, ‘বাড়ি আসছি, এসে রান্না করব।’ কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী অবস্থায় মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরিয়ম বেগমের মরদেহের মাথা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া কানের দুল ছিঁড়ে নেওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় সুমি, রুবেল ও দীপক নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া