হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

হাসপাতালে শিক্ষার্থীর মরদেহ। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো, বেগপুর এলাকার সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি (১২)।

মাদ্রাসা, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ১২ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত আড়াইটার দিকে হঠাৎ করেই জামিলা ও তানিয়া অসুস্থ হয়ে পড়ে। দুজনই বমি করতে থাকে এবং পেটে ব্যথার কথা জানায়। দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক শাহিদা খাতুন জানান, রাতে খাবার খাওয়ার পর সব শিক্ষার্থী সুস্থই ছিল। তিনি বলেন, ‘রাত আড়াইটার দিকে জামিলা বমি করে। সঙ্গে রক্তও বের হয়। এরপর তানিয়াও বমি করতে শুরু করে। আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কীভাবে তাদের মৃত্যু হলো, তা আমরা বুঝতে পারছি না।’ তিনি আরও জানান, তানিয়ার একটি হাত ফোলা ছিল, তবে তাদের দুজনের শরীরেই সাপে কামড়ানোর কোনো চিহ্ন ছিল না।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিম বলেন, ‘জামিলা খাতুন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। আর তানিয়া আক্তার নিশি হাসপাতালে আসার পর মারা যায়। অস্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তাদের শরীরে সাপে কামড়ানোর কোনো লক্ষণ পাওয়া যায়নি।’

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া