হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তারকৃত দুই আসামি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তাঁর অন্যতম সহযোগী সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।

ওসি বলেন, বিস্ফোরক, হেরোইনসহ তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছে দুই কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এর আগে গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন তারেক রহমান ও তারেক আজিজ নামের দুই সাংবাদিক। ওই রাতেই সদর মডেল থানায় মো. রাব্বি ও সোহেলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করা হয়।

পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার পর জেলার বাইরে চলে যান রাব্বি ও সোহেল। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গতিবিধি কয়েক দিন ধরে অনুসরণ করছিল পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) একরামুল হক জানান, দুই সাংবাদিকের ওপরে হামলার ঘটনায় রাব্বি ও সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষণাগার নেই, নষ্ট হয় আম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মার পাঁচ পয়েন্টে মাটি লুট

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা, মাঠ সংস্কার ও এমপি গোল্ডকাপ আয়োজনের আশ্বাস

প্রাইভেট কারে অস্ত্র-গুলি, তরুণীসহ আটক ২

‘জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত’—হারুনুর রশিদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া