হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মাসুদ রানা (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার রানীনগর এলাকার মৃত আয়নাল হকের ছেলে। আজ বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মনাকষা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জেম আলী জানান, সকালে মাসুদ মোটরসাইকেলযোগে মনাকষা থেকে শিবগঞ্জে যাওয়ার পথে বনকুল মোড়ে একটি ট্রলির সঙ্গে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লাশ বাড়ি নেওয়া হয়েছে বলেও জানান জেম আলী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আজিজুল হক বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় মাসুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা হাসপাতালে তাঁকে রেফার্ড করা হয়েছে। তবে মৃত্যুর ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।’

রাতে বাড়ি থেকে বেরিয়ে সকালে আমবাগানে মিলল যুবকের লাশ

নয়াদিয়াড়ী গ্রামে ব্যতিক্রমী ‘জামাই ইফতার’

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, মৃত ব্যক্তিরাও আসামি

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াত প্রার্থীরা এগিয়ে

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনেই জামায়াত প্রার্থীরা এগিয়ে

চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘণ্টায় গড় ভোট পড়েছে ১৮.৭ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগদান ‘জামায়াতের ৩০ কর্মীর’, তাঁরা ‘আওয়ামী লীগের কর্মী’ বলছে জামায়াত

৫০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড