হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে লঞ্চে শিশুর জন্ম, আজীবন যাতায়াত ভাড়া ফ্রি

চাঁদপুর প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

চরাঞ্চল থেকে হাসপাতালে যাওয়ার পথে চাঁদপুরের একটি লঞ্চে শিশুর জন্ম দিয়েছেন এক মা। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এমন ঘটনা ঘটে। নৌ পুলিশ ও স্বেচ্ছাসেবীরা মা ও নবজাতককে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

চাঁদপুর লঞ্চঘাটের নৌ থানা-পুলিশ জানায়, লঞ্চে প্রসূতির সন্তান জন্মের খবর পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহায়তা করেছেন।

নবজাতকের বাবা আল আমিন প্রধানীয়া বলেন, শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে লঞ্চে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন। পরে লঞ্চেই তাঁর কন্যাসন্তানের জন্ম হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। সন্তান ভালো আছে। তবে নবজাতকের মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এদিকে লঞ্চমালিকপক্ষ এই দম্পতিকে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা ও নবজাতককে নতুন পোশাক উপহার দিয়েছে। পাশাপাশি এই লঞ্চে নবজাতকের যাতায়াত ভাড়া সব সময়ের জন্য ফ্রি করা হয়েছে।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ