হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মিড-ডে মিলে পচা ডিম, শিক্ষার্থীদের ক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মিড-ডে মিলে পচা ডিম। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তরে স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা খাবারে আবারও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এবার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা ডিম পচা থাকার অভিযোগে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

আজ বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার বলে, ‘মিড-ডে মিল দেওয়া হবে শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকের ডিমে এত দুর্গন্ধ ছিল যে, আমরা কেউ খেতে পারিনি। পচা খাবার খেয়ে অসুস্থ হলে তো পড়াশোনা করা সম্ভব না। আমরা চাই সব সময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার দেওয়া হোক।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান বলেন, ‘আমার বিদ্যালয়ে ৩৫৪ জন শিক্ষার্থী রয়েছে। আজ প্রায় ২০০টি ডিম পচা পাওয়া গেছে। বাইরে থেকে ভালো মনে হলেও ভেতরে নষ্ট ছিল। শুরুতে ভালো মানের খাবার সরবরাহ করা হলেও এখন নিম্নমানের খাবার আসছে, যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।’

এ বিষয়ে বাস্তবায়নকারী সংস্থা ‘প্রত্যাশী’র মতলব উত্তর প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলম বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ডিম পরিবর্তন করে দেব। ভবিষ্যতে যাতে এমন না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।’

মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ হারুন অর রশিদ মোল্লা বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদি দ্রুত এসব ডিম পরিবর্তন না করা হয়, তাহলে বিলের কাগজে স্বাক্ষর করা হবে না। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে: কৃষিমন্ত্রী

ফরিদগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

ফরিদগঞ্জে বাড়ির পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ওমানে দুর্ঘটনায় কচুয়ার প্রবাসী নিহত: মরদেহ আনার সামর্থ্য নেই পরিবারের

বাবার চোখের চিকিৎসা করাতে যাওয়ার পথে প্রাণ হারালেন রাকিব

মেঘনায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলে আটক

দীপু মনি চাঁদপুরের তিন মামলায় গ্রেপ্তার, ছিল না তাঁর পক্ষের আইনজীবী

চাঁদপুরে লঞ্চে শিশুর জন্ম, আজীবন যাতায়াত ভাড়া ফ্রি

অভয়াশ্রমে জাটকা ধরায় ১৭ জেলেকে জরিমানা