হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ ও দোকানমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানের পর বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস শাহাদাত ফাহিম এ জরিমানা করেন।

সন্ধ্যায় জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাবুরহাট বাজারে অভিযানের সময় একটি দোকান থেকে প্রায় ১১৪ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং অবৈধ পলিথিন বিক্রির দায়ে দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ