হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূরা হলেন ফারজানা আক্তার (২২) ও আকলিমা আক্তার (১৮)। আজ সোমবার দুপুরে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর ও রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা গেছে, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আরিফুল ইসলাম সৌদিপ্রবাসী। তাঁর স্ত্রী ফারজানা আক্তার সকালে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার দাবি করেছে।

অন্যদিকে, রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামের কফিল উদ্দিন ব্যাপারীর বাড়ির মেহেরাজ হোসেনও সৌদিপ্রবাসী। তাঁর স্ত্রী আকলিমা আক্তার বাবার বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তাঁদের বিয়ের বয়স ছিল প্রায় ১৫ মাস। পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদগঞ্জ থানার এসআই মো. হেলাল উদ্দিন ও এসআই মোহাম্মদ নুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ