হোম > সারা দেশ > চাঁদপুর

প্রসাধনীর গায়ে উল্লেখ নেই মূল্য, ভোক্তা-অধিকারের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরে প্রসাধনীসামগ্রী বিক্রি করা চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রসাধনীতে আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় এ জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার শহরের চিত্রলেখার মোড় ও কালীবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক বলেন, জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স চিত্রলেখার মোড় ও কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিদেশি কসমেটিকসে আমদানিকারকের সিল ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় সোশ্যাল বাজার, কসমেটিকস ওয়ার্ল্ড ও রেড রোজ কসমেটিকসের মালিককে ৫ হাজার করে এবং বিউটি শপ কসমেটিকসের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো আবার এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে।

এ ছাড়া অভিযানে নিয়মিত তদারকের অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা-অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রচারপত্র বিতরণ করা হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দেয়।

সহকারী পরিচালক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ