হোম > সারা দেশ > চাঁদপুর

ব্যাংকের টয়লেটে মিলল পরিচ্ছন্নতাকর্মীর লাশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন (৪৯) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের চিত্রলেখা মোড় মোজাম্মেল প্লাজায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের চতুর্থ তলার টয়লেট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মঙ্গল শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনি এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, পরিচ্ছন্নতার কাজ করার কোনো এক সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, বুধবার ব্যাংকের কাজের নির্দিষ্ট সময় পরও মঙ্গল বাড়ি ফিরে না গেলে তাঁর ছেলে অফিসে খোঁজ নিতে আসেন। এ সময় তিনি বাড়ি চলে গেছেন বলে জানান দায়িত্বরত দারোয়ান। তবে ছেলে বেশ কয়েকবার খোঁজ নিতে আসায় দারোয়ান ভেতরে গিয়ে টয়লেট চেক করে দেখতে পান, সেখানে মঙ্গলের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত মঙ্গল অসুস্থ ছিলেন বলে জানান তাঁর স্বজনেরা।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে। পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ