হোম > সারা দেশ > চাঁদপুর

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা

চাঁদপুর প্রতিনিধি

মাদকাসক্ত ছেলে মো. রাকিব ও নিহত মা জান্নাত বেগম। ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে জান্নাত বেগম (৪৮) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। গতকাল রোববার (১৭ মে) গভীর রাতে বালিয়া গ্রামের সাদেক খানের বাড়িতে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে (১১) আটক করে।

নিহত জান্নাত বেগমের স্বামী আব্বাস খান। স্বজনদের দাবি, তিনি দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছেন এবং প্রায় দেড় বছর ধরে জান্নাত বেগমের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

পরিবারের সদস্যরা জানান, রাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাতেন। ঘটনার রাতে তিনি মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে মায়ের মাথায় আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই পড়ে ছিলেন।

পরদিন সকালে রাকিব বাড়িতে এসে অসুস্থতায় মায়ের মৃত্যুর নাটক সাজিয়ে চিৎকার শুরু করেন বলে অভিযোগ করেন স্বজনরা। পরে বাড়ির লোকজন জান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে আটক করা হয়।

সঠিক তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান নিহতের ভাই মিলন ও স্থানীয় বাসিন্দারা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “ঘটনাটি তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।”

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ