হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে বোতলজাত সয়াবিন তেল মজুত রাখায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

বাবুরহাট বাজারে মজুত রাখা বোতলজাত সয়াবিন তেল। ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বোতলজাত সয়াবিন তেল মজুত ও ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানা করেন।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুত করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে মেসার্স আহিল এন্টারপ্রাইজ মালিককে ৩০ হাজার টাকা, অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে মেসার্স স্মৃতি ট্রেডার্স মালিককে ৫ হাজার টাকা, বোতলজাত সয়াবিন তেল মজুত পাওয়ায় হাওলাদার ট্রেডার্স মালিককে ৫ হাজার টাকা এবং পচা-বাসি মাংস ফ্রিজে সংরক্ষণ করায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় মজুত করা ৩২০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়।

জেলা সেনেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ