হোম > সারা দেশ > চাঁদপুর

সরকারি সিরিঞ্জ মিলল ডায়াগনস্টিক সেন্টারে, মালিককে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরে সরকারি চিকিৎসাসেবার কাজে ব্যবহারের জন্য বরাদ্দ ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এই ঘটনায় সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক এলাকার নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক বলেন, বাজার তদারকির অংশ হিসেবে শহরের শহীদ মুক্তিযোদ্ধা রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তখন প্রতিষ্ঠানটিতে আবার এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকা হবে বলে অঙ্গীকার করা হয়। পরে সরকারি সিরিঞ্জগুলো জব্দ করা হয়। এগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জন অফিসে স্থানান্তর করা হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক ইমরান।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ