হোম > সারা দেশ > চাঁদপুর

শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

চাঁদপুর প্রতিনিধি

অতিরিক্ত বালুবোঝাই ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় রবিউল আলম (৫২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক মেহেদী হাসান (২৩)। আজ রোববার (২৪ মে) সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের শিবপুর বাংলাবাজার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থেকে দোয়াভাঙ্গাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী ওঠানোর জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় যাত্রী রবিউল আলম সেই অটোরিকশায় উঠছিলেন। ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অতিরিক্ত বালুবোঝাই ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে রবিউল আলম ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি শাহরাস্তি উপজেলার শিবপুর নোয়াবাড়ি এলাকার মৃত আলী আকবর মাস্টারের ছেলে। তিনি দোয়াভাঙ্গা বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশাচালক মেহেদী হাসান। তিনি কচুয়া উপজেলার ইসলামপুর ফরাজি বাড়ি এলাকার কামাল হোসেনের ছেলে।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত রবিউলের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, নিহত রবিউলের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ