হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তা বদলি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ হওয়ার ঘটনায় পূবালী ব্যাংকের নতুন বাজার শাখার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পূবালী ব্যাংকের কুমিল্লা রিজিওনাল অফিসার (আরএম) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জহিরুল ইসলাম বলেন, চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর এখনো খোঁজ মেলেনি। তিনি গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সঙ্গে পৃথকভাবে নিখোঁজ ডায়েরি (জিডি) ও গ্রাহক ওকে এন্টারপ্রাইজের করা মামলার তদন্তকাজ করছে পুলিশ।

এদিকে ব্যাংকে থাকা নবাগত ম্যানেজার মো. হুমায়ন কবিরসহ সব কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা রিজিওনাল অফিসে নেওয়া হয়েছে। আগামী রোববার (২১ এপ্রিল) থেকে এই শাখায় নতুন সেটআপে কর্মকর্তারা গ্রাহক সেবা দেবেন।

ব্যাংকের নিখোঁজ ম্যানেজার শ্রীকান্ত নন্দী ৪ এপ্রিল বেলা ৩টার পর থেকে নিখোঁজ। তিনি ওকে এন্টারপ্রাইজের ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা অধিক মুনাফার কথা বলে কচুয়ার আশ্রাফপুর এলাকার দলিল লেখক মারুফের নগদ ৭৫ লাখ টাকা এবং চাঁদপুর শহরের ব্যবসায়ী ও ঠিকাদার আকবর হোসেন লিটন কয়েক ভাগে নেওয়া নগদ ১ কোটি ৭৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা রয়েছেন।

ঘটনার পর থেকে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ও দুদক চাঁদপুর কার্যালয় এই ঘটনায় তদন্তকাজ করছে। নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবার কুমিল্লায় থাকতেন। সে বাসায় এখন তালা ঝুলানো। তিনি গত ১৪ জানুয়ারি পূবালী ব্যাংকের নতুন বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ