হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে মেহেরগোদা খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের শাহরাস্তিতে মেহেরগোদা খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে দুটি ভবন ভেঙে দেওয়া হয়। এতে খালের স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার হয়।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, ঠাকুর বাজারের মধ্য দিয়ে প্রবাহিত মেহেরগোদা খালের দুই পাড় দখল করে স্থানীয় কিছু ব্যবসায়ী স্থায়ী ভবন নির্মাণ করেছেন। সম্প্রতি পৌর এলাকার বিভিন্ন খালের পানির প্রবাহ নিশ্চিত করতে শুরু হয় উচ্ছেদ অভিযান। এর ধারাবাহিকতায় ঠাকুর বাজারে আনোয়ার হোসেন লিটনের মালিকানাধীন ‘আমানিয়া হোটেল’ নামের একটি দ্বিতল ভবন ও আমীর হোসেন গাজীর মালিকানাধীন একটি একতলা ভবন অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ভবনের মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। তাঁরা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ