হোম > সারা দেশ > চাঁদপুর

দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিরাপত্তাকর্মী নিহত

চাঁদপুর প্রতিনিধি

বিল্লাল হোসেন। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল হোসেন (৪৮) নামের হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভূঁইয়ার ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালের নিরাপত্তাকর্মী ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বাসটির পেছনে ছিল বোগদাদ পরিবহনের আরেকটি বাস। এ সময় আইদি বাসটিকে অতিক্রম করতে চেয়েছিল বোগদাদ পরিবহনের বাসটি। কিন্তু আইদির বাস বোগদাদকে সেই সুযোগ দেয়নি। তখন বোগদাদ বাসটি রং সাইডে ঢুকে পড়ে। এ সময় সড়কের পাশে থাকা বিল্লাল হোসেনকে চাপা দেয় বোগদাদ পরিবহনের ওই বাস। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

সেন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দুই বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি তারা ইচ্ছাকৃতভাবে করেছে। ঘটনার পরই বাস দুটি রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে যান।’

নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভূঁইয়া বলেন, তাঁর তিন সন্তান রয়েছে। বাড়ি থেকে প্রতিদিন হাসপাতালে এসে কাজ করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ