হোম > সারা দেশ > চাঁদপুর

লঞ্চ থেকে মেঘনায় পড়ে নিখোঁজ, ৯৯৯-এ কলের পর জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া পটুয়াখালীর কালাই ঘাটগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি বন্ধন-৫’ থেকে মেঘনা নদীতে পড়ে মো. মুশরীন ইসলাম হৃদয় নামের একজন নিখোঁজ হন। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে কাছাকাছি বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচরকে জানায়। আউটপোস্ট হাইমচর উদ্ধার অভিযান চালিয়ে গতকাল রাত সাড়ে ৩টার দিকে হৃদয়কে জীবিত উদ্ধার করে।

তিনি আরও বলেন, হৃদয়কে উদ্ধারের পর কোস্ট গার্ড প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করে।

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ