হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর-কুমিল্লা রুটে ১০ ঘণ্টা পর বাস চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি

বোগদাদ ও আইদি পরিবহনের বাস চলাচল শুরু। ছবি: আজকের পত্রিকা

বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের মারধর করে আহত করার ঘটনায় প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পরে চাঁদপুর-কুমিল্লা রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। এর আগে আজ সকাল ৬টা থেকে এই রুটে বাস চলাচল বন্ধ ছিল। বেলা ৩টা থেকে আবার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে চাঁদপুর থেকে দেশের অন্যান্য রুটের বাস চলাচল বন্ধ হয়নি।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবহনের মালিক, শ্রমিকসহ অংশীজনদের নিয়ে জরুরি সভা হয়। ওই সভার সিদ্ধান্তের আলোকে বাস চলাচল শুরু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়।

এর আগে বুধবার (২০ মে) সকাল থেকে হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বাস থামানোর দাবিতে সড়কে আন্দোলন করে শিক্ষার্থীরা। তারা চাঁদপুর-কুমিল্লার মধ্যে চলাচলকারী দুটি পরিবহন বোগদাদ ও আইদি পরিবহনের বাস বলাখালে আটকে রাখে। তার ধারাবাহিকতায় রাত ৮টার দিকে থামানো বাসের শ্রমিকদের মারধর ও কয়েকটি বাসে ভাঙচুর চালায় স্থানীয় দুর্বৃত্তরা।

এদিকে এই ঘটনার পর দুটি পরিবহনের মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে চাঁদপুর-কুমিল্লার মধ্যে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। যার বাস্তব প্রতিফলন শুরু হয় বৃহস্পতিবার ভোর থেকে। পরিবহনগুলো বন্ধ থাকায় এই রুটের সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

এমন পরিস্থিতিতে আন্দোলনকারী শিক্ষার্থী এবং ওই সব প্রতিষ্ঠানের শিক্ষক, দুটি পরিবহনের মালিকপক্ষ, পরিবহনের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসকের আহ্বানে জরুরি বৈঠক হয়।

সভা শেষে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন বলেন, ‘শ্রমিকদের মারধর করে আহত করার ঘটনায় ওই এলাকার লোকজন দুঃখ প্রকাশ করেছে। প্রশাসনের পক্ষ থেকে আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়া হবে। ঘটনাটি তদন্ত করার জন্য কমিটি গঠন করব। আর বলাখালে বাস থামানোর বিষয়ে অংশীজনদের নিয়ে ঈদ-পরবর্তী আরেকটি সভা করা হবে এবং তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ফরিদগঞ্জে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও কুপিয়ে যুবককে হত্যা: ৫ নারীসহ গ্রেপ্তার ৭

মুদি মালের আড়ালে মাদক বিক্রি, ফরিদগঞ্জে দুজন গ্রেপ্তার

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ