হোম > সারা দেশ > চাঁদপুর

দ্বিগুণ মূল্যে পোশাক বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকারের অভিযান। ছবি: সংগৃহীত

চাঁদপুরে মার্কেটে ঈদ পোশাকের মূল্য দ্বিগুন নেওয়াসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের হাকিম প্লাজা, সরদার প্লাজা ও কোর্ট স্টেশন এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় আরিশা স্টোর মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে অরবিন্দ মার্ট মালিককে ৫ হাজার টাকা, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় নিউ কটন ক্লাব মালিককে ৩ হাজার টাকা এবং পণ্যে ক্রয়ের রশিদ না থাকায় ও অধিক মুনাফা করায় এবি কালেকশন মালিককে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আগামী তিনদিনের মধ্যে অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, সদর স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিপক্ষের ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

ফরিদগঞ্জে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ১২৭ মণ জাটকা জব্দ, ১০ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করায় মেঘনা থেকে ৬ বাল্কহেড জব্দ, ১৪ শ্রমিক গ্রেপ্তার

চাঁদপুরে পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার ১০

সালিসে চোর সাব্যস্ত করায় তরুণের আত্মহত্যা

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৩ জেলেকে অর্থদণ্ড

চাঁদপুরে অবৈধ দুই ইটভাটামালিককে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার