হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে স্কুলের সামনে দাঁড়িয়ে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্কুলের সামনে ইভটিজিং করায় এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ইভটিজিংয়ের সময় অভিভাবকেরা ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। 

কারাদণ্ডপ্রাপ্ত মাসুমের (২৪) বাড়ি উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। তিনি জানান, মাসুম প্রায় বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন। আজও ওই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এক শিক্ষার্থীকে ইভটিজিং করে উত্ত্যক্ত করছিলেন। 

এ সময় স্থানীয় অভিভাবকেরা তাঁকে আটক করে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাঁর মোবাইলে ফোনে বিভিন্ন মেয়েদের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় তা জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, মাসুমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনি জেল থেকে বের হওয়ার পর এমন ঘটনার পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা দিয়েছেন।

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

তিতাস নদীতে শতাধিক চামড়া ফেলে দিলেন ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫