হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ‘ব্ল্যাকমেল’: ছাত্রদলের নেতা গ্রেপ্তার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কলেজছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেল করার চেষ্টার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার আড়াইবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা হলেন—দেলোয়ার হোসেন (২৯)। তিনি কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। দেলোয়ার ওই এলাকার আকসিনা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

কসবা থানার পুলিশ বলছে, এক কলেজছাত্রীর গোসলের ভিডিও বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে ধারণ করেন দেলোয়ার। পরে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে ব্ল্যাকমেল করে ৫ লাখ টাকা দাবি করেন এবং তাঁর সঙ্গে রাতযাপনের প্রস্তাব দেন। প্রস্তাব না মানলে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই কলেজছাত্রীকে। পরে ভুক্তভোগী কলেজছাত্রী বিষয়টি পরিবারকে জানালে তার পরিবার থানায় ওই নম্বর দিয়ে অভিযোগ করলে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়। পরে পুলিশ প্রযুক্তির সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ারের মোবাইল ফোনে গোসলের ভিডিওটি পাওয়া গেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পার্শ্ববর্তী ভৈরব থানায় তিনটি মামলা রয়েছে।’

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়

হাঁস প্রতীকে বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১

নাসিরনগরে খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার, ৬ স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ