হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দ্বীন ইসলাম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

কসবা থানা পুলিশ নদীর পাড়ে গিয়ে জানতে পারে ঘটনাস্থলটি কুমিল্লার বাঙ্গরা থানার আওতাধীন। পরে বাঙ্গরা থানার সিদ্ধিরগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সফিকুর ইসলাম ও পারুলী বেগমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেইজ পরিচালনা করতেন। মাদকসেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে ভিডিও তৈরি করে তিনি এলাকায় পরিচিতি লাভ করেন।

নিহতের পিতা সফিকুল ইসলামের দাবি, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তাঁরা এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল আওয়াল ও তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল বলেন, তিনি শুনেছেন দ্বীন ইসলামকে মারধর করে মেরে ফেলা হয়েছে। তবে এ ঘটনার সাথে তিনি জড়িত নন। ষড়যন্ত্র করে একটি চক্র তাঁকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন ব্যক্তি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

তিতাস নদীতে শতাধিক চামড়া ফেলে দিলেন ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫