হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার, ৬ স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থী পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ছয় কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন কসবার স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মো. জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ, নেপাল চন্দ্র দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. বিল্লাল হোসেন।

চিঠিতে বলা হয়েছে, অভিযুক্তরা সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে বিএনপির প্রার্থীর পক্ষে জনসভা ও প্রচারণায় অংশ নিচ্ছেন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা শিবলী নোমানী ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী তাঁদের শোকজ করা হয়েছে। সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়া নির্বাচন কমিশনের বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

তিতাস নদীতে শতাধিক চামড়া ফেলে দিলেন ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫