হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

প্রতিমা বিসর্জন আজ, ব্রাহ্মণবাড়িয়ায় সিঁদুর খেলে দেবীকে বিদায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আজ দুপুরে পূজা-অর্চনা শেষে ভক্ত নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করে আনন্দে মেতে ওঠেন। ছবি: আজকের পত্রিকা

আজ বিজয়া দশমী, অর্থাৎ দেবী দুর্গার বিদায়বেলা। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও ভক্তদের হৃদয়ে বেজেছে বিষাদের সুর, পাশাপশি রয়েছে আনন্দের ঢেউ। দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করে বিজয় অর্জন করায় দিনটি বিষাদ ও আনন্দের যুগল ফ্রেমের এক রঙিন উৎসব। এই আনন্দ উদ্‌যাপনে মণ্ডপে মণ্ডপে চলে সধবা রমণীদের সিঁদুরখেলা।

রোববার বেলা ১টার দিকে পূজা-অর্চনা শেষে ভক্ত নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করে আনন্দে মেতে ওঠেন। এর আগে পুরোহিতের বিদায়ী প্রণামমন্ত্র পাঠের মাধ্যমে সকাল ১০টার দিকে দর্পণ বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়েই দুর্গাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিদায়লগ্নে ভক্তদের কান্নাভেজা চোখ এই বিষাদকে আরও মহিমান্বিত করে তোলে।

শাস্ত্রমতে, সিঁদুর হলো নারীর শক্তি ও পুনর্জাগরণের প্রতীক। তাই বিজয়া দশমীর দিনে সধবা নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে রাঙিয়ে তোলেন। তাঁরা প্রার্থনা করেন, মা দুর্গা যেন সবাইকে স্বামী-সংসারে সুখে-শান্তিতে রাখেন।

ভক্তরা বলেন, ‘মায়ের বিদায়ের সুরে কষ্ট হচ্ছে, তবে মা আবারও বছর ঘুরে আশীর্বাদ নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন—এই ভেবেই সান্ত্বনা পাচ্ছি।’ সিঁদুরখেলার মাধ্যমে তাঁরা প্রত্যাশা করেন, মা তাঁদের সুখে-শান্তিতে রাখবেন। তাঁরা আরও প্রার্থনা করেন, মা পুনরায় ফিরে আসার আগপর্যন্ত দেশের প্রত্যেক মানুষ যেন সুখী ও সমৃদ্ধ জীবন পায়।

আজ দুপুরে পূজা-অর্চনা শেষে ভক্ত নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করে আনন্দে মেতে ওঠেন। ছবি: আজকের পত্রিকা

গগন সাহারবাড়ী পূজামণ্ডপের পুরোহিত রতন চক্রবর্তী জানান, পৌরাণিক কাহিনি অনুসারে দেবী দুর্গা দশম দিনে অশুভ শক্তি অসুরকে পরাজিত করেন। আজ সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। এর মধ্য দিয়ে ভক্তদের আশীর্বাদ করে দেবী দুর্গা নৌকায় করে কৈলাসে স্বামীগৃহে ফিরে গেছেন। তিনি এক বছর পর আবারও ভক্তদের মাঝে ফিরে আসবেন। ভক্তরা দেবী দুর্গার কাছে শান্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশ কামনা করে প্রার্থনা জানান।

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়

হাঁস প্রতীকে বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১

নাসিরনগরে খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার, ৬ স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ