হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গরু চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরির অভিযোগে এক যুবককে (৩৮) গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

নিহত মুমিন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের বাসিন্দা। এর আগে, আজ ভোরে উপজেলার ফরদাবাদ গ্রামের একটি গাছে বাঁধা অবস্থায় মুমিনের দেহ উদ্ধার করে পুলিশ। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. শিরাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ ভোরে ফরদাবাদের একটি বাড়িতে গোয়াল ঘর থেকে গরু চুরি করতে যায় মুমিন। এ সময় গরুর ডাক শুনে বাড়ির লোকজন এসে মুমিনকে আটক করে। তাঁকে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় মুমিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহত মুমিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাঁকে স্থানীয়রা ‘মুমিন চোরা’ বলে ডাকতেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

তিতাস নদীতে শতাধিক চামড়া ফেলে দিলেন ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫