হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত জাকির মিয়া (৩০) বেঙ্গাউতা গ্রামের সুলমান মিয়ার ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রচণ্ড রোদে নিজেদের কৃষিজমিতে কাজ করতে যান জাকির মিয়া। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে বাড়িতে নিয়ে এসে পরিবারের লোকজন মাথায় পানি ঢালে। অবস্থার উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনসুর আহমেদ ভূঁইয়া বলেন, ‘মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জাকিরের বাড়িতে গিয়েছি। সে নিজেদের জমির ধান কাঁটতে গিয়ে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করে মারা গেছে। সে প্রবাসী ছিল। কিছুদিন হয় বাড়িতে এসে সে বিয়ে করেছে।’ 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, হিট স্ট্রোকে মারা গেছে। এ সময় আমাদের সবাইকে আরও সচেতন হওয়া উচিত।’

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়

হাঁস প্রতীকে বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১

নাসিরনগরে খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার, ৬ স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ