হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের মূলনীতি: কৃষিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, বর্তমান সরকারের মূলনীতি ও সিদ্ধান্ত হলো কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। কৃষকদের জীবনসংগ্রাম ও কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষিবান্ধব এই সরকার কৃষকের পাশে থাকবে। আজ শনিবার দুপুরে মেদির হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে পানিতে ধানখেত তলিয়ে যাওয়ার ঘটনায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া কৃষক আহাদ মিয়ার পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

দুপুরে নাসিরনগর ডাকবাংলো এলাকায় পৌঁছালে স্থানীয় কৃষকেরা তাঁকে ঘিরে নিজেদের দুর্ভোগ ও ক্ষতির কথা তুলে ধরেন। এ সময় কৃষিমন্ত্রী তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় এখনো ধান কাটা চলছে। দেশের ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। ধান শুকিয়ে উপযুক্ত অবস্থায় এলে সরকার তা কিনবে।’

ধান সংগ্রহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ১২ শতাংশের বেশি আর্দ্রতাযুক্ত ধান গ্রহণ করে না। তাই কৃষকদের ধান শুকানোর জন্য সময় দেওয়ার পাশাপাশি জেলা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সরাসরি ধান কেনার উদ্যোগ নেওয়া হবে।

এরপর বিকেলে নাসিরনগর শহীদ মিনার চত্বরে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেন তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল হান্নান, জেলা প্রশাসক আবু সাঈদসহ কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

তিতাস নদীতে শতাধিক চামড়া ফেলে দিলেন ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫