হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আবাসিক বাসাবাড়িতে আর কোনো দিন গ্যাস দেওয়া হবে না: উপদেষ্টা ফাওজুল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: আজকের পত্রিকা

পাইপলাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর কোনো দিন গ্যাস দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘গ্যাস আর কোনো দিন দেওয়া হবে না। গ্যাসের কথা ভুলে যান। আমাদের নিজস্ব গ্যাস কমে গেছে। এখন আমরা ৬০-৬৫ টাকা করে গ্যাস আমদানি করি। সুতরাং এই টাকা দিয়ে কোনো অবস্থাতেই গ্যাস দেওয়া সম্ভব হবে না। এর জন্য আবাসিক বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাসে অভ্যস্ত হয়ে যেতে হবে। পাইপলাইনের গ্যাস শুধু শিল্পকারখানা ছাড়া আর কোথাও দেওয়া যাবে না।

আজ দুপুরে বেহাল ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে আসেন উপদেষ্টা। সড়ক পরিদর্শন এসে নিজেই যানজটের কবলে পড়েন। প্রায় তিন ঘণ্টা যানজটে আটকার পর মোটরসাইকেলে চড়ে পরিদর্শনস্থলে আসেন উপদেষ্টা।

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পুলিশ আহত

শ্রদ্ধা জানাতে বাধা: যা বললেন রুমিন ফারহানা

সরাইলে শহীদ মিনারে রুমিন ফারহানার ফুল দেওয়া নিয়ে হট্টগোল, দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গণসংহতির জোনায়েদ সাকির জয়

হাঁস প্রতীকে বাজিমাত রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিহত ১

নাসিরনগরে খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচার, ৬ স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ