হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্যবসায়ী নেতার মৃত্যুতে শোক, আখাউড়া স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এক ব্যবসায়ী নেতার মৃত্যুতে শোক জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার দিনব্যাপী এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আখাউড়া স্থলবন্দর কাস্টমস সুপারিনটেনডেন্ট আব্দুল কাইয়্যুম তালুকদার। তিনি বলেন, ‘আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবসায়ী নেতা সফিকুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ রয়েছে। তবে কাস্টমস, বন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপারসহ দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’ 

জানা গেছে, আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সফিকুল ইসলাম গতকাল রাত ১০টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ট্রোক করে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে আজ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

তিতাস নদীতে শতাধিক চামড়া ফেলে দিলেন ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫