হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দফায় সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আজ বুধবার আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন। আমরাও তাদের আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছি।’

তিনি আরও জানান, আগামীকাল ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ ও ১৭ অক্টোবর লক্ষ্মীপূজারও বন্ধ থাকবে দুই দিন। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে সাত দিন বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে আগামী ১৯ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। 

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

তিতাস নদীতে শতাধিক চামড়া ফেলে দিলেন ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫