হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা চর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত দিনমজুরের নাম আব্দুল রশিদ (৪২)। তিনি রংপুর জেলার আরাজি হরিম্বর এলাকার সোলাইমান সরকার ছেলে। আহতেরা হলেন—একই এলাকার শাহার উদ্দিনের ছেলে বাবু (৬৫) ও আপন উল্লাহ ছেলে আশরাফুল (৪৫)। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, কয়েক দিন আগে দিনমজুরির কাজ করার জন্য রংপুর থেকে ওই তিনজন সারিয়াকান্দি আসেন। বৃহস্পতিবার সকালে ডাকাতমারা চরে তাঁরা কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছেন।

বগুড়া-৬: মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

বগুড়ায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

বগুড়ায় পাঠকবন্ধুর যাত্রা শুরু: সভাপতি আনান এবং সাধারণ সম্পাদক রনি

বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ২

বগুড়ার শেরপুর: আবাদি জমিতে পুকুর খনন

বগুড়া-৬ উপনির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির বাদশা

বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু