হোম > সারা দেশ > ভোলা

ভোলায় বকুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদারেরচর এলাকায় গৃহবধূ বকুল বেগমকে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরও একজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আজাদ নামের এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ‎

আজ রোববার (২৪ মে) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতে এ রায় দেন ভোলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন। ‎

‎আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের শিকদারেরচর ৯ নম্বর ওয়ার্ডে বাসার সামনে ঘুমিয়ে থাকা অবস্থায় গৃহবধূ বকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা তাঁর বড় বোন মুকুল বেগমও হামলার শিকার হন।

এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত এ মামলার রায় দেন। ‎

‎চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন জানান, ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের বাগ্‌বিতণ্ডা

ভোলায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদকে দাফন করা হবে ভোলায়

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভোলায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক গাছ, বিদ্যুৎ-বিচ্ছিন্ন

ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩