হোম > সারা দেশ > ভোলা

মনপুরায় ঝড়ে লন্ডভন্ড দোকানপাট, ঈদের আগে মাথায় হাত ব্যবসায়ীদের

ভোলা প্রতিনিধি

ভেঙে পড়া দোকানের দুমড়েমুচড়ে যাওয়া টিন, কাঠের তক্তা ও আসবাব। ছবি: আজকের পত্রিকা

ভোলার মনপুরা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে পাঁচটি দোকান লন্ডভন্ড হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, তাঁদের প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মুদিদোকানি এনায়েত, আব্দুর রহমান, সোহেল ও রাশেদ।

ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহাকে সামনে রেখে তাঁরা দোকানে বিভিন্ন মালামাল তুলেছিলেন। কালবৈশাখী ঝড়ে দোকানঘরগুলো ভেঙে পড়ে এবং অনেক মালামাল পাশের নদীতে ভেসে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. এনায়েত বলেন, ‘ঈদ উপলক্ষে অনেক কষ্ট করে দোকানে মাল তুলেছিলাম। কিন্তু কয়েক মিনিটের ঝড়ে সব শেষ হয়ে গেছে। এখন আমরা চরম বিপদে আছি।’

স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক এই ঝড়ে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তাঁরা সরকার ও স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুসা বলেন, ‘আকস্মিক এই ঝড়ে কিছু ঘরবাড়ি নষ্ট হয়ে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

নয়নকে যুবদলের সাধারণ সম্পাদক করায় মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় বাধা, অতি উৎসাহী নেতাদের চিহ্নিত করার নির্দেশ বিএনপির

তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের বাগ্‌বিতণ্ডা

ভোলায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদকে দাফন করা হবে ভোলায়

ভোলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভোলায় ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অনেক গাছ, বিদ্যুৎ-বিচ্ছিন্ন

ভোলার ১৪ গ্রামের ৫ হাজার পরিবারে আজ ঈদ

মেঘনার ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পরিবহন, আটক ৩