হোম > সারা দেশ > ভোলা

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ভোলা প্রতিনিধি

অবৈধভাবে ড্রেজার মেশিন। ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও চরের কৃষিজমির মাটি কেটে নেওয়ার দায়ে দুটি ড্রেজার মেশিনসহ একটি বাল্কহেড আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক ড্রেজার মেশিনের শ্রমিক ও বল্কহেডের শ্রমিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলার জয়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া এলাকার নূরনবী সরদারের ছেলে মো. মামুন (২০) ও কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রফিজল হাওলাদারের ছেলে মো. জাহাঙ্গীর (২৫)।

তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস আজকের পত্রিকাকে জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় তাঁদের এই দণ্ড দেওয়া হয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোলার চরফ্যাশন: সেচের টানে খাবার পানিশূন্য নলকূপ

ভোলায় ১ হাজার ৪২০ বস্তা সার জব্দ, ট্রাকচালক আটক

চরফ্যাশনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ভোলায় শিশুকে ‘দত্তক’ দিয়ে অপহরণ নাটক মায়ের, ঢাকায় নেওয়ার পথে উদ্ধার

ভোলায় প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নারী সহকর্মীকে ফুটবলের মতো লাথি মারতে চান সাইফুল, অভিযোগ স্কুলশিক্ষিকার

আমরা ভালো নেই—গুলিতে নিহত ভোলা ছাত্রদল সভাপতির স্ত্রী

মন্ত্রী হওয়ার আলোচনায় হাফিজ উদ্দিন ও আন্দালিভ পার্থ

ভোলায় কুপিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, টাকা-স্বর্ণালংকার লুট