হোম > সারা দেশ > ভোলা

তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার

ভোলা সংবাদদাতা

ফাইল ছবি

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহিন নামের নিখোঁজ এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তাঁর পরিচয় জানা যায়। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের আনন্দবাজার এলাকার একজন ব্যবসায়ী।

লালমোহন হাসপাতালে আসা শাহিনের ফুফুশাশুড়ি সাদিয়া বেগম জানান, শাহিন ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। আনন্দবাজারে তিনি প্রতিদিনের মতো দোকানে আসেন। ওই দিন কে বা কারা তাঁকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে শাহিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজনের বাড়িতেও তাঁকে পাওয়া যায়নি।

মঙ্গলবার নাজিরপুরের চর থেকে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনার খবর পেয়ে তাঁরা হাসপাতালে আসেন।

শাহিনের শ্বশুর কামাল হোসেন বলেন, ‘আমার জামাই শাহিন ৪ দিন আগে নিখোঁজ হয়। এর পর থেকেই বিভিন্নভাবে তার খোঁজ করি। মঙ্গলবার দুপুরে তাকে পাওয়া গেছে খবর পেয়ে হাসপাতালে আসি।’

শাহিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে ভোলা সদর হাসপাতালে পাঠান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, শাহিন নামের এক যুবককে নাজিরপুরের চর থেকে হাসপাতালে আনা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

চরফ্যাশনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ভোলায় শিশুকে ‘দত্তক’ দিয়ে অপহরণ নাটক মায়ের, ঢাকায় নেওয়ার পথে উদ্ধার

ভোলায় প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নারী সহকর্মীকে ফুটবলের মতো লাথি মারতে চান সাইফুল, অভিযোগ স্কুলশিক্ষিকার

আমরা ভালো নেই—গুলিতে নিহত ভোলা ছাত্রদল সভাপতির স্ত্রী

মন্ত্রী হওয়ার আলোচনায় হাফিজ উদ্দিন ও আন্দালিভ পার্থ

ভোলায় কুপিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, টাকা-স্বর্ণালংকার লুট

ভোলায় জয় পেলেন আন্দালিভ পার্থ

ভোলা-৪ আসনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বিজয়ী