হোম > সারা দেশ > ভোলা

ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৩

ভোলা প্রতিনিধি 

প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে মো. তাহের মাঝি (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জেলে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তাহের মাঝি ওই উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, আজ তজুমদ্দিন উপজেলার চৌমুহনী মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে তাহের মাঝিসহ চার জেলে একটি ট্রলারে মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় ভোর প্রায় ৪টার দিকে বজ্রপাতে তাহের মাঝি ঘটনাস্থলেই মারা যান। এতে ট্রলারের থাকা তিন জেলে আহত হয়েছেন। এরা হলেন রিফাত (১২), তার ভাই সিফাত (১৫) ও মারুফ (১৯)।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান আজকের পত্রিকাকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

চরফ্যাশনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ভোলায় শিশুকে ‘দত্তক’ দিয়ে অপহরণ নাটক মায়ের, ঢাকায় নেওয়ার পথে উদ্ধার

ভোলায় প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নারী সহকর্মীকে ফুটবলের মতো লাথি মারতে চান সাইফুল, অভিযোগ স্কুলশিক্ষিকার

আমরা ভালো নেই—গুলিতে নিহত ভোলা ছাত্রদল সভাপতির স্ত্রী

মন্ত্রী হওয়ার আলোচনায় হাফিজ উদ্দিন ও আন্দালিভ পার্থ

ভোলায় কুপিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, টাকা-স্বর্ণালংকার লুট

ভোলায় জয় পেলেন আন্দালিভ পার্থ

ভোলা-৪ আসনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বিজয়ী